কলমের চারা রোপণের সঠিক নিয়ম — ধাপে ধাপে

কলমের চারা দ্রুত ফল দেয়, কিন্তু প্রথম কয়েক সপ্তাহের যত্নের উপরই গাছের ভবিষ্যৎ নির্ভর করে।
১. চারা হাতে পেয়ে
প্যাকেট খুলে চারাটি ১–২ দিন ছায়াযুক্ত, বাতাস চলাচল করে এমন জায়গায় রাখুন। পলিব্যাগের মাটি শুকিয়ে গেলে হালকা পানি দিন।
২. গর্ত তৈরি
মাটিতে লাগালে দেড় থেকে দুই ফুট চওড়া ও গভীর গর্ত করুন। গর্তের মাটির সাথে ১০–১৫ কেজি পচা গোবর বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে ৭–১০ দিন রেখে দিন। টবে লাগালে ভালো নিষ্কাশনের ছিদ্রসহ বড় টব নিন।
৩. রোপণ
পলিব্যাগ সাবধানে কেটে মাটির বল না ভেঙে চারাটি গর্তে বসান। কলমের জোড়া মাটির উপরে রাখুন। চারপাশে মাটি চেপে দিন এবং একটি কাঠি দিয়ে চারাকে বেঁধে দিন।
৪. পানি
লাগানোর পর গোড়ায় পানি দিন। এরপর মাটি শুকালে তবেই পানি দিন — গোড়ায় পানি জমলে শিকড় পচে যায়।
৫. প্রথম মাসের যত্ন
- কলমের জোড়ার নিচ থেকে নতুন ডাল বের হলে কেটে দিন।
- প্রথম মাসে রাসায়নিক সার দেবেন না।
- কড়া রোদ বা ঝড় থেকে প্রথম কয়েক দিন আড়াল দিন।
যেকোনো প্রশ্নে কল বা WhatsApp করুন: 01764170165