ডেলিভারি নিয়ম
ডেলিভারি চার্জ
- নোয়াখালী জেলার ভেতরে: ৳১০০
- ঢাকা সিটি: ৳১৫০
- সারা বাংলাদেশ (অন্যান্য জেলা): ৳১৮০
বড় চারা, ফলন্ত গাছ বা অনেকগুলো চারা একসাথে নিলে ওজন অনুযায়ী চার্জ কিছুটা বাড়তে পারে — অর্ডার কনফার্মের সময় জানিয়ে দেওয়া হবে।
কত দিনে পৌঁছায়
অর্ডার কনফার্মের পর সাধারণত ২–৪ দিনের মধ্যে চারা আপনার কাছে পৌঁছে যায়। প্রতিটি চারা মাটির বলসহ পলিব্যাগে, পাতা বেঁধে বিশেষ প্যাকিংয়ে পাঠানো হয়, যাতে পথে ক্ষতি না হয়।
পেমেন্ট
ক্যাশ অন ডেলিভারি — চারা হাতে পেয়ে টাকা দিন। নতুন গ্রাহকের ক্ষেত্রে কখনো কখনো শুধু ডেলিভারি চার্জ অগ্রিম (বিকাশে) চাওয়া হতে পারে; অর্ডার কনফার্মের সময় জানিয়ে দেওয়া হবে।
চারা হাতে পেয়ে
ডেলিভারির সময়ই প্যাকেট খুলে চারা দেখে নিন। চারা ১–২ দিন ছায়ায় রেখে তারপর লাগান।